বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

ফতুল্লায় স্কুল ছাত্রী নিহতের ঘটনায় যুবক আটক

  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ১০.২২ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

ফতুল্লায় স্কুল ছাত্রী আত্মহত্যার ঘটনায় এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। শুক্রবার (১০ মার্চ) মুন্সিগঞ্জ গজারিয়ার হোসেনদী এলাকা থেকে আটক করা হয়। এর আগে গত ৩ মার্চ নিহত স্কুল ছাত্রীর বাবা ফতুল্লা মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আটককৃত যুবকের নাম মাহিন ওরফে মোহন (২৩)। সে ফতুল্লা লাল মিয়ার চর এলাকার পিয়াল আলীর ছেলে।

র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ০১ মার্চ ফতুল্লায় কানাইনগর এলাকায় স্কুল ছাত্রী আত্মহত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, যার মামলা নং-০৯, তারিখ-০৩/০৩/২০২৩ ইং। চাঞ্চল্যকর এই আত্মহত্যার প্ররোচনা মামলার আসামীদেরকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে মামলার প্রধান আসামী মাহিন ওরফে মোহনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মোছা. লামিয়া (১৬)’কে আসামীরা প্রায়ই স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত সহ খারাপ অঙ্গ ভঙ্গি করতো। গত ১ মার্চ তারিখে স্কুল থেকে ফেরার পথে আসামীরা ভিকটিমের গায়ের ওড়না ধরে টান দেয় এবং মোবাইলে বিভিন্ন ছবি ও ভিডিও ধারন করে। পরবর্তীতে আসামীরা নিহত ভিকটিমের মাকে হুমকি দেয় তার মেয়ের সাথে গ্রেপ্তারকৃত আসামীর বিয়ে না দিলে মোবাইলে ধারণকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে। ভিকটিম অপমান অপদস্থ সহ্য করতে না পেরে অভিমানে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দ্বারা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আসামীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort