মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান।

ফতুল্লায় সিএনজি-অটোরিক্সা ডাকাতি প্রস্তুতকালে ৮জন আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬.১৮ এএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

পঞ্চবটীতে আট যুবককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাদের দাবি আটককৃতরা ডাকাত দলের সদস্য। রবিবার (১৯ মার্চ) রাত দুই টায় তাদেরকে ফতুল্লা পঞ্চবটী বন বিভাগের সামনে থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি লম্বা ছুরি, দুটি অত্যাধুনিক সুইচ গিয়ার, একটি ডেগার ও লোহার রড উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলো শাকিল(২৮), রাজিব(২৪), মো. হিরন(২৫), রাব্বি(২০), মাজেদ ইসলাম(২২), সোহান ইসলাম(২০), সুমন(৩২) ও মেহেদী হাসান(৩৮)।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লার পঞ্চবটী বন বিভাগের সামনে ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কে চলাচলরত সিএনজি, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে ডাকাতি করার জন্য ১০-১৫ জনের একটি দল সেখানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (টু) ও গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ আট জনকে আটক করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (টু) জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী থেকে চাষাড়া এবং বিভিন্ন সড়কে ছিনতাই, ডাকাতি করে আসছিলো। রোববার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়। তবে পালিয়ে যেতে সক্ষম হয় শাওন, মেহেদীসহ ৪-৫ জন ডাকাত। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort