শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের

ফতুল্লায় রুবেল হত্যাকান্ডে আরো ২ জন গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ৫.২৬ এএম
  • ৪৫৭ বার পড়া হয়েছে

ফতুল্লায় রাজমিস্ত্রী রুবেল হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আরো দুজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার পশ্চিম ইসদাইরের শারজাহানের পুত্র রাব্বি(২৪) ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার ইছাপুরার শেখ রফিকের পুত্র ও ইসদাইর বাজারের মাস্টারের বাড়ীর ভাড়াটিয়া আরিফ শেখ ওরফে কেটু (২০)।

গ্রেফতারকৃতরা রুবেল হত্যা মামলার এজাহারনামীয় আসামী বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে তাদেরকে ফতুল্লা থানার ইসদাইর থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এই হত্যা মামলার আরো ১৪ জন গ্রেপ্তার করা হয়েছিলো। সর্বশেষ দুইজন নিয়ে মোট ১৬ জন আসামী কে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুবেল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফতুল্লা থানার উপ-পরিদর্শক এস.এম শামীম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ইসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে রুবেল হত্যা মামলার এজাহারনামীয় পলাতক দুই আসামী রাব্বি ও আরিফ শেখ ওরফে কেটুকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য যে, চলতি বছরের জুন মাসের ২৮ তারিখ সন্ধ্যায় নিহত রুবেল তার পরিচিত রনিকে সাথে নিয়ে জামতলাস্থ ভাড়া বাসা থেকে ঘুরতে বের হয়।

রাত দশটার দিকে ইসদাইর বাজারস্থ জয়যাত্রা ক্লাবের সামনে পৌছামাত্র স্থানীয় দুটি গ্রুপের মাঝে সংঘর্ষ হয়।
এ সময় উভয় গ্রুপের সংঘর্ষের মধ্যে পরে নিহত হয় রাজমিস্ত্রী পথচারী রুবেল।

 

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ঘটনার একদিন পর ২৯ জুন ফতুল্লা মডেল থানায় ৩৪ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম জানায়, মঙ্গলবার রাতে ইসদাইর থেকে রুবেল হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামী রাব্বি ও আরিফ শেখ ওরফে কেটু কে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort