শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

ফতুল্লায় দুই বোন নিখোঁজ, অভিযুক্ত এক কিশোরী আটক

  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৩.৫৯ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

ফতুল্লায় নিখোঁজ শিশু ও কিশোরী ২ বোনকে অপহরনের অভিযোগে এক কিশোরীকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে ফতুল্লার দেলাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কিশোরীর নাম জান্নাতি (১৪)। সে দেলপাড়া কলেজ রোড এলাকার মন্টু মিয়ার ভাড়াটিয়া মো. আনেয়ার হোসেনের মেয়ে। এদিকে, নিখোঁজ হওয়া শিশু ও কিশোরীর নাম মিম(১১) ও মনি(১৩)।

এ ঘটনায় অপহৃত দুই কিশোরীর ফুফু মোসাম্মৎ আল্পনা আক্তার বাদী হয়ে অপহরনের অভিযোগ এনে অভিযুক্ত কিশোরী জান্নাতিকে আসামী করে বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ্য করা হয়, নিখোঁজ সহোদর দুই বোন মিনি ও মিম এবং আটককৃত কিশোরী জান্নাতি দেলাপাড়া কলেজ রোড এলাকার মন্টু মিয়ার বাসায় পাশাপাশি রুমে নিজ নিজ পরিবারের সাথে ভাড়ায় বসবাস করতো। শিশু ও কিশোরী দুই বোন দেলপারা পেয়ারাবাগানের তুলার মিলে কাজ করতো। ১৯ জুলাই মঙ্গলবার সকাল সাতটার দিকে অপহৃত কিশোরী দুই বোন কাজে যাওয়ার জন্য বাসায় থেকে বের হয়ে দেলপাড়ার ময়না বেগমের বাড়ীর সামনে যাওয়া মাত্র আটককৃত জান্নাতি বাদীর দুই ভাতিজিকে কৌশলে অেপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্ত জান্নাতি সন্ধ্যার দিকে বাসায় ফিরে এলে তাকে দুই কিশোরীর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে সে অসংলগ্ন কথা বার্তা বলে এবং জানায় যে সে কিশোরীদের সম্পর্কে অবগত নয়।

তবে নির্ভরযোগ্য একটি সূ্ত্র জানায়, জান্নাতি সহ অপহৃত দুই শিশু ও কিশোরী সাইনবোর্ড দিয়ে অজ্ঞাত স্থানে যাওয়ার পথে জান্নাতির বাবা ও ভাই ঘটনাস্থলে গিয়ে তাদের কে গিয়ে বাধা প্রদান করে বাসায় নিয়ে আসতে চায়। এতে করে কিশোরী জান্নাতি তার বাবা ও ভাইয়ের সাথে বাসায় ফিরতে অস্বীকৃতির পাশাপাশি তাদেরকে জানেনা বা চিনেনা বলে জানালে পথচারীরা তাদেরকে আটক ফলে হট্টোগোল হয়। এ সময় নিখোঁজ হয় দুই কিশোরী সহোদর।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মোল্লা জানায়, অভিযুক্ত কিশোরীকে আটক করা হয়েছে। অপহৃত শিশু ও কিশোরী দুই বোনকে উদ্ধারের চেস্টা করছে একই সাথে ঘটনার সাথে কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort