রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

ফতুল্লায় চুরির অপবাদ দিয়ে দুই যুবককে নির্যাতন, টাকা দাবি : গ্রেপ্তার ৫

  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৪.০৮ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

ফতুল্লার শাসনগাও বিসিকস্থ মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই যুবককে আটকে রেখে টাকা দাবিসহ মারধর করার অভিযোগ পাওয়া গেছে। জরুরী সেবা -৯৯৯ এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাচঁ জনকে গ্রেপ্তারসহ উদ্ধার করা হয়েছে নির্যাতনের শিকার দুই যুবককে।
নির্যাতনের শিকার দুই যুবক হলো লালমনির হাট জেলার আদিত মারি থানার ভেলাভরির নুর আমিন মিয়ার পুত্র মো. ফরিদ(১৮) ও একই গ্রামের মৃত ফজলুল হকের পুত্র ইলিয়াস হোসেন রিংকু(২৪)। তারা উভয়েই আপন চাচাতো ভাই। নির্যাতনের শিকার ফরিদ বিসিকস্থ নিউ কালার জনি প্রিন্ট কারখানায় এবং রিংকু এম, এস ডাই প্রিন্ট এন্ড ফিনিসিং নামক কারখানায় কাজ করে বলে জানায় তারা।বৃহস্পতিবার বেলা ১২ দিকে পুলিশ বিসিকস্থ কাদের-খালেকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তারসহ উদ্ধার করে নির্যাতনের শিকার দুই যুবক কে।
গ্রেপ্তারকৃতরা হলো লালমনির হাট জেলার আদিতমারি থানার মৃত আশরাফুলের পুত্র মজিদ মিয়া(১৮), একই থানা এলাকার মোবার রহমানের পুত্র মো. নুর নবি(২০), জামাল উদ্দিনের পুত্র রুবেল মিয়া(১৯), আশরাফুল আলমের পুত্র মো. আল আমিন ও ফতুল্লা মডেল থানার বিসিক পাচতলা মোড়স্থ রহমত মিয়ার ভাড়াটিয়া মৃত সাইদুর রহমানের পুত্র শান্ত(১৯)।
নির্যাতনের শিকার ফরিদ ও রিংকু জানায়, তারা সকলেই একই সাথে একই বাড়ীতে একই রুমে ভাড়ায় বসবাস করে বিসিকস্থ বিভিন্ন পোষাক তৈরি কারখানায় কাজ করে আসছিলো। তবে শান্ত একই এলাকায় ভাড়া থেকে। বুধবার দিবাগত রাত চারটার দিকে তাদের কে ঘুম থেকে ডেকে তুলে গ্রেফতারকৃতরা সহ আরো ৩-৪ যুবক। তাদের ঘুম থেকে ডেকে তুলে মোবাইল চুরি করার অপবাদ দিয়ে তাদের মারধর করতে থাকে।
কোমরের বেল্ট, লাঠি এবং লোহার পাইপ দিয়ে তাদের কে নির্যাতন করা হয় বলে জানায়। এক পর্যায়ে মোবাইল ফোনের জন্য ৬০ হাজার টাকা দাবি করে তাদের পরিবারের নিকট মোবাইল ফোন করা হয়। যখন পরিবারের লোকজনের সাথে কথা হচ্ছিলো তখন তাদের কে মারধর বৃদ্ধির পাশাপাশি চিৎকার করে কান্না করতে বলা হয়। পরে পুলিশ বেলা ১২ টার দিকে গিয়ে তাদেরকে উদ্ধার সহ পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন মোল্লা জানায়, নির্যাতনের শিকার দুই যুবকের পরিবার জরুরী সেবা ৯৯৯- এ ফোন করে। সেই ফোনের সূত্র ধরে বেলা ১২ টার দিকে বিসিক পাচতলা মোড়স্থ কাদের-খালেকের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে নির্যাতনের শিকার দুই যুবক কে উদ্ধার সহ গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। এ বিষয়ে মামলা পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort