মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

প্রেম নিয়ে দ্বিধায় নুসরাত, বাঁধলেন গান!

  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৪.৪৪ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

ঈদ কড়া নাড়ছে দরজায়। চারপাশে চলছে উৎসব ঘিরে নানা প্রস্তুতি। অথচ দুই বাংলার নায়িকা নুসরাত ফারিয়া পড়ে আছেন প্রেম বিষয়ক দোটানায়!

আসছে ঈদ উৎসবে এই নায়িকাকে পাওয়া যাচ্ছে তেমনই এক মোড়কে। হাজির হচ্ছেন জমকালো আয়োজনের একটি গানচিত্র নিয়ে। নাম তার ‘বুঝি না তো তাই’।

এর আগেও চার চারটি গানচিত্র প্রকাশ করে মাত করেছেন এই নায়িকা। বিশেষ করে তার কণ্ঠ ও নাচে ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ আর ‘হাবিবি’ গানগুলো মুগ্ধতা ছড়িয়েছে বিশ্বজুড়ে। আসছে ঈদে সেই ধারাবাহিকতাই থাকছে ‘বিবাহ অভিযান’ নায়িকার পক্ষ থেকে।

ফারিয়া জানান, গানচিত্রটি ঈদ উৎসবে প্রকাশ হচ্ছে ভারতের বিখ্যাত ব্যানার এসভিএফ মিউজিক থেকে। বাঁধনের কথায় গানটিতে নুসরাতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এর সংগীত পরিচালক বলিউডের নামকরা র‌্যাপার মুমজি স্ট্রেঞ্জার।

মুমজির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নুসরাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুমজি বলিউডের র‌্যাপার-মিউজিক ডিরেক্টর। যদিও সে বাংলাদেশী বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক। মানুষ হিসেবে সে অসাধারণ। এতো কোঅপারেটিভ মানুষ আমি কাজের দুনিয়ায় খুব কম পেয়েছি।’

গানচিত্রটির শুটিং এরমধ্যে শেষ। এতে নুসরাত-মুমজি দুজনেই অংশ নিয়েছেন টলিউডের বাবা যাদবের কোরিওগ্রাফিতে।

কিন্তু ফারিয়ার এবারের গানটির বিষয়বস্তু কেমন? জবাবে গায়িকা বলেন, ‘এটা মূলত মজার গান। প্রেমে পড়া নিয়ে যে কনফিউশনটা তৈরি হয় অনেকের জীবনে, সেটাই তুলে ধরা হয়েছে।’

নুসরাত ভক্তরা জানেন নিশ্চয়ই, বিয়ে করা নিয়ে এই নায়িকা সম্প্রতি কনফিউশনে পড়েছিলেন। এবং আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন- এখনই বিয়েটা করছেন না। কারণ চারপাশে বিয়ে-সংসার নিয়ে অনেক দোটানার গল্প রয়েছে। তবে কি সেই কনফিউশন থেকেই এই গানের জন্ম!

জবাবে সলজ্জ কণ্ঠে নায়িকা, ‘ইশ্! না না। এসব কিছু না। এটা নিখাদ একটা মজার গান।’

বলা দরকার, বিয়ে আর প্রেম নিয়ে কনফিউশনে থাকলেও নায়িকা সদ্য শেষ করেছেন টলিউডের সিনেমা সৌমিক হালদারের ‘আবার বিবাহ অভিযান’। যা মুক্তি পাচ্ছে ৮ জুন। সঙ্গে শেষ করেছেন রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজের কাজ। বিপরীতে বাংলাদেশে চলছে অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort