শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় নাসির-অমিদের বিরুদ্ধে চার্জশিট

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৬.৫৯ এএম
  • ৫৭৩ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেয়া হয়।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাসির উদ্দিন মাহমুদ ছাড়াও মামলার অপর দুই আসামি হলেন- তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলম। এই মামলায় নাসির ও তুহিন জামিনে আছেন। তবে অন্য একটি মামলায় তুহিন কারাগারে আছেন।

আসামিদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

মামলায় পরীমণি অভিযোগ করেন, গত ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়। তিনি অভিযোগ করেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে। গত ১৩ জুন নাসির ও তুহিন ছাড়াও অজ্ঞাতনামা আরো চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি। ওই দিনই নাসির, তুহিনসহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই মামলায় আদালতের অনুমতি নিয়ে নাসির ও অমিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর বনানী থেকে চিত্রনায়িকা পরীমণিকে বিদেশী মদসহ গ্রেফতার করে র‍্যাব। ওই মামলায় গত ৩১ আগস্ট জামিন পান পরীমণি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort