সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

নৌকার ভোট চাইলেন আইভীর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৩.৩৫ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছেন। বার বার শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে যাতে করে বাংলাদেশকে ধ্বংস করা যায়, বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলা যায়।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবসে নগরীর শেখ রাসেল পার্কে এক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এর আগে শেখ রাসেল পার্কে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

 

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশকে মায়ের মত করে ভালবাসতে হবে। সকল ধর্মে দেশপ্রেমের কথা বলা হয়েছে। দেশের সঠিক ইতিহাস সন্তানদের কাছে তুলে ধরতে হবে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ ৭৫ এর ১৫ আগস্ট সম্পর্কে সন্তানদের জানাতে হবে। যাতে করে তাদের মধ্যে মমত্ববোধ, দেশপ্রেম, আত্মত্যাগ জন্মায়। শেখ রাসেলকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। রাসেল বার বার বাঁচার আকুতি জানিয়েছে কিন্তু ঘাতকরা তাকে বাঁচতে দেয়নি। একটি ছোট ফুল বিকশিত হওয়ার আগে তাকে হত্যা করা হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ১৫ বছরে দেশের কি উন্নয়ন হয়েছে তা একবার চোখ বন্ধ করে ভাবুন। দেশ কোথায় থেকে কোথায় এগিয়েছে তা ভেবে দেখতে হবে।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মনিরুজ্জামান মনির, শাহিন মিয়া, মো. নুর উদ্দিন মিয়া, মোহাম্মদ মিজানুর রহমান খান, শাওন অংকন প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে গাছের চারা ও শেখ রাসেলের উপর প্রকাশিত বই তুলে দেন মেয়র আইভী। পরে সকল শিশুদের নিয়ে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort