মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

নারায়ণগঞ্জ থেকে বান্দরবন বেড়াতে গিয়ে লাশ হলেন ভাই-বোন

  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৪.১২ এএম
  • ৫৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে খালাতো-মামাতো ভাই-বোনরা মিলে বান্দরবানে বেড়াতে গিয়ে লাশ হয়েছেন আদনিন (১৬) ও তার বড় ভাই আহনাফ আকিব (২২)৷ শনিবার (২৫ ডিসেম্বর) বান্দরবা‌নের তারাছার বাধরা ঝর্ণার পাশে সাঙ্গু নদী‌ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়৷

এর আগে শুক্রবার দুপুরে বান্দরবা‌নের তারাছার বাধরা ঝর্ণার পাশে সাঙ্গু নদী‌তে গোসল কর‌তে নামেন তারা৷ পরে স্রোতে ভেসে নিখোঁজ হন দুই ভাই-বোন৷ নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর শনিবার সকাল ৯টায় বো‌ন আদ‌নিনের লাশ উদ্ধার হয়। এর প্রায় সাড়ে চার ঘণ্টা পর ভাই আহনাফ আকিবের লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বান্দরবানে বেড়াতে যাওয়া ১০ পর্যটকের ৮ জন শুক্রবার দুপুর ২টার দিকে সাঙ্গু নদী‌তে গোসল করতে নামেন৷ তীব্র স্রোতে সবাই ভেসে যান। এর মধ্যে ছয় জনকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মারিয়া ইসলামকে (১৯) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহনাফ ও আদনিন নামের দুই ভাইবোন নিখোঁজ থাকেন।

এ বিষ‌য়ে রোয়াংছ‌ড়ির ওসি মো. মান্নান জানান, নিখোঁজ দুই ভাইবো‌নের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনি প্রক্রিয়ায় তা‌দের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আহনাফ ও আদ‌নিনের খালা‌তো ভাই ব‌্যবসায়ী আবদুল্লাহ জানান, ২২ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে খালা‌তো ও মামাতো ভাইবোনসহ তারা ১০ জন বান্দরবান আসেন। সেদিন সকালে তারা বান্দরবা‌নের হো‌টেল দ্য প‌্যারাডাইসে ওঠেন। দুদিন ধরে নীলাচল, মেঘলা, নীল‌গি‌রিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র চষে বেড়িয়েছেন। শুক্রবার রাতের বাসেই বাড়ি ফেরার কথা ছিল। তাই সকালে নৌকা ভ্রমণে বের হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort