রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের ঘোষিত কমিটি স্থগিত

  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৪.০৬ এএম
  • ৭০৭ বার পড়া হয়েছে

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষনার পরই ঘোষিত কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুল রহিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে ২৫ এপ্রিল মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুল রহিম স্বাক্ষরিত নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। ওই কমিটিতে এইচ এম. হোসেনকে সভাপতি ও আনোয়ার হোসেন ইমরানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য স্বাক্ষরিত এইচ এম. হোসেনকে সভাপতি ও আনোয়ার হোসেন ইমরানকে সাধারণ সম্পাদক ৪১ সদস্য বিশিষ্ট মৎস্যজীবী দলের নারায়ণগঞ্জ জেলা কমিটির অনিবার্য কারণ বশতঃ সাময়িকভাবে স্থগিত ঘোষনা করা হলো।

 

ঘোষিত নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের কমিটি স্থগিত করার বিষয়ে জানতে চেয়ে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাকির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নারায়ণগঞ্জ জেলা কমিটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ঘোষিত কমিটিতে ৩১ সদস্য বিশিষ্ট হলেও স্থগিত বিজ্ঞপ্তিতে ৪১ সদস্য কমিটি বলা হয়েছে এ প্রশ্নের জবাবে তিনি জানান, ভুল বশতঃ কারণে এটি মিসটেক হয়েছে। বিকেলে সংশোধন করে পূনরায় আবার বিজ্ঞপ্তি জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort