বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি

নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু বেড়ে ২২৫, নতুন আক্রান্ত ১১২

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ৮.২১ এএম
  • ৬৫৬ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মরণঘাতী ভাইরাসে জেলায় মোট ২২৫ জন মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তি (৭০) বন্দরের বাসিন্দা। এদিকে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ১১২ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৪ হাজার ৪৫২ জন।
সোমবার (৫ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৪৬ জন, সদরে ১৪ জন, বন্দরে ১৮ জন, আড়াইহাজারে ৫ জন, সোনারগাঁয়ে ১৩ ও রূপগঞ্জে ১৬ জন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১১৫ জন ও আক্রান্ত ৫ হাজার ৪৬৮ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪৪ জন ও আক্রান্ত ২ হাজার ৯৩৯ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১০০১ ও মারা গেছেন ১০ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৯৫৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ৪১১ জন ও মারা গেছেন ৩৮ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৭৮ জন।
জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ১৯ হাজার ৩২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯৮ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ১৩ হাজার ৩৫৬ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৫ হাজার ৪৮ জন, সদর উপজেলার ২ হাজার ৭৪২ জন, রূপগঞ্জের ২ হাজার ৫৩২ জন, আড়াইহাজারের ৯১০ জন, বন্দরের ৮৭৭ ও সোনারগাঁয়ের ১ হাজার ২৪৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort