বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

তরুণ আলেমদের নিয়ে ৫ হাজার মানুষকে কলরবের সহায়তা

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২, ৪.০৮ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

চলতি মৌসুমে কয়েকবার বন্যার কারণে বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জে ইসলামি সংগীত সংগঠন কলরবের সহযোগিতায় ত্রাণ বিতরণ করেছে দেশের জনপ্রিয় কয়েকজন তরুণ আলেম।

ইতিহাস সৃষ্টিকারী এবারের বন্যার শুরু থেকে শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় প্রায় ৫হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেন বর্তমান প্রজন্মের এ আলেমরা।

ত্রাণ বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত তরুণ আলেমরা হলেন, মুফতি সাঈদ আহমাদ, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান, মুফতি মাহফুজুর রহমান জাবের, মুফতি নাজমুল ইসলাম কাসেমী ও মাওলানা হাছিব আর রহমান।

সমমনা আলেমদের এ ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করেছেন কলরবের শিল্পী ইয়াসিন হায়দার, ইলিয়াস হাসান, ওমর আব্দুল্লাহ, আবির হাসান, সালমান সাদী, ইমরানুল ফারহান, আহনাফ খালিদ, সিলেটের মাওলানা ইনাম বিন সিদ্দিক।

ত্রাণ কার্যক্রম সম্পর্কে মুফতি রেজাউল করিম আবরার বলেন, আমরা গত ৫দিন ধরে সিলেটের সদর, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তা, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ এবং সুনামগঞ্জের সদর, ছাতক এবং দুয়ারার বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্থ ৫হাজার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেছি।

মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান বলেন, সিলেট এবং সুনামগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমাদের ত্রাণ কার্যক্রম সাধ্যনুযায়ি চলমান থাকবে। পাশাপাশি আমরা কুড়িগ্রাম, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort