রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

জেলে বসে ধর্মগ্রন্থ পড়ছেন শাহরুখপুত্র আরিয়ান

  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ৫.৪৬ এএম
  • ৫৪৮ বার পড়া হয়েছে

ভারতের সেরা আইনজীবী সতীশ মানিশিন্দেকে নিয়োগ দিয়েও ছেলে আরিয়ানের জামিন করাতে পারেননি শাহরুখ খান।

যে কারণে মুম্বাইয়ের আর্থার রোডের হাইপ্রোফাইল জেলে ‘কয়েদি নম্বর ৯৫৬’ পরিচয়ে দিন কাটছে শাহরুখপুত্রের।

কারাগারের প্রকোষ্টে মনোবিদ দিয়ে কাউন্সেলিং করা হচ্ছে আরিয়ান এবং তার দুই সঙ্গী আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকে।

জানা গেছে, এই কাউন্সেলিংয়ে ধর্মগ্রন্থ পড়ানো হচ্ছে আরিয়ানকে। ভবিষ্যতে যাতে একজন দায়িত্বশীল সুনাগরিক হয়ে উঠতে পারেন এ তারকা-সন্তান।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে প্রকাশ, কারাগারে বসে ধর্মগ্রন্থ কোরআন পড়ছেন আরিয়ান খান। মুসলিম হওয়ায় তাকে কোরআন শরিফ পড়তে দেওয়া হয়েছে তাকে। আর আরবাজ মার্চেন্টকে বাইবেল ও মুনমুন ধমেচাকে ভগবত গীতা পড়তে দেওয়া হয়েছে।

ধর্মগ্রন্থ পড়ে আরিয়ানসহ বাকি দুজন যেন, সৃষ্টি ও জীবনের উদ্দেশ্য কী জানতে পারে, প্রতিটি মানুষের সামাজিক দায়বদ্ধতা বিষয়ে জ্ঞান নিতে পারে এবং মাদক সেবক কতটা অন্যায় ও নিজের, পরিবারের এবং সমাজের ওপর কতটা নেতিবাচক প্রভাব ফেলে তা শিখতে পারে।

আর্থার রোডের জেলে আরিয়ানের কাউন্সেলিংয়ের দায়িত্বে রয়েছে একটি সমাজসেবী সংগঠন এবং নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, প্রতিদিনই ২-৩ ঘণ্টা কাউন্সেলিং চলে আরিয়ানের। সেখানে শাহরুখপুত্রের সঙ্গে খোলাখুলি কথা বলেন তিনি।

এনসিবি সূত্র জানিয়েছে, সমীরের কাছে নিজের ভুল স্বীকার করেছেন আরিয়ান। শুধু তাই নয়; এমনটির পুনরাবৃত্তি আর কখনও হবে না বলেও অঙ্গীকার করেছেন তিনি। আরিয়ান বলেছেন, ‘আমি একদিন এমন কিছু করব, যাতে আপনি গর্বিত হবেন’।

আগামী ২০ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেলেই থাকতে হচ্ছে আরিয়ানদের। সেদিনই তার জামিনের পরবর্তী শুনানি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort