রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

জালকুড়ি হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৪.৪০ এএম
  • ৩৯৯ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: ঈদুল আজহা বা কোরবানির ঈদের আর মাত্র ৬ দিন বাকি। এরই মধ্যে ঈদুল আজহাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন পশুর হাটে আসছে কোরবানির পশু। পশুর হাটে এখনো বেচাবিক্রি জমে ওঠেনি। তবে চলছে শেষ সময়ের সব কাজের প্রস্তুতি। ব্যাপারীরা বলছে, আশা করা যায় কয়েকদিন পর থেকে হাটে বেচা-বিক্রি শুরু হবে।
সরেজমিনে দেখা গেছে, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশুর হাটে অনেক গরুই উঠেছে। এর পরও ট্রাকে ট্রাকে গরু আসছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী ঈদের তিন দিন আগে হাটে পশু বিক্রি হওয়ার কথা। পশুর হাটে ঘুরে দেখা যায়, সেখানে গরু, খাসি আছে। পশুগুলোকে ব্যাপারীরা ঘাস, ভুসিসহ বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে।
গরুর বেপারী স্বপন মিয়া বলেন, এখনো ঈদের বিক্রি শুরু হয়নি। আসা করছি শুক্রবার থেকে বিক্রি শুরু হবে। তিনি আরো বলেন, আমরা ১৩ বছর যাবৎ এই জালকুড়ি হাটে সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে আসি। এখানে গরু বিক্রি ভালো হয়। এই হাটের ইজারাদার ও হাট পরিচালনা কমিটির সকল কর্র্মকতা ভালো মানুষ। তারা সব সময় আমাদের খোঁজ খবর রাখে।
জালকুড়ি পশুর হাটের ইজারাদার যুবলীগ নেতা মিজানুর রহমান বলেন, কোরবানির পশুর হাটের কাজ প্রায় শেষ। খুব অল্প কাজ বাকি আছে। এরই মধ্যে বেশ কিছু গরু এসেছে, আশা করা যায় কয়েকদিনের মধ্য হাটে বিক্রি শুরু হবে। তিনি আরো বলেন, করোনা সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে আমরা হাট পরিচালনা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort