শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি

কুমিল্লা থেকে ডেকে এনে বন্দরে জিম্মি করে প্রতারণা, নারী প্রতারক গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৩.২৫ এএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ধামগড় ফাঁড়ী পুলিশ স্বপ্না খান (৩৩) নামে প্রতারক চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত নারী প্রতারকের কাছ থেকে একটি নন জুডিশিয়াল ১০০ টাকার স্ট্যাম্প উদ্ধার করে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাতিয়ে নেওয়া নগদ টাকাসহ পালিয়ে গেছে প্রতারক চক্রের মূলহোতা মুক্তা ও দিপুসহ অজ্ঞাত নামা আরো এক প্রতারক।  গত বৃহস্পতিবার (১৮ আগষ্ট) দুপুরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগস্থ ছোটবাগ এলাকা থেকে ওই প্রতারক মহিলাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত প্রতারক নারী স্বপ্না খান একই এলাকার মিরাজ মিয়ার স্ত্রী । এ ব্যাপারে ভূক্তভোগী মুদী দোকানী নুরুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত নারী প্রতারক স্বাপ্না খানসহ পলাতক প্রতারক মুক্তা ও দিপুসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তথ্য সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার তিতাস থানার কেশবপুর এলাকার জসিম উদ্দিন মিয়ার ছেলে নুরুল ইসলাম বাতাকান্দি বাজার এলাকায় মুদী দোকানে ব্যবসা করে আসছে। এ সুবাধে প্রতারক চক্রের নারী সদস্য মুক্তার সাথে উল্লেখিত দোকানীর পরিচয় হয়। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকাল ৯টায় মুক্তা ৪ বছরের এক প্রতিবন্ধী ছেলেকে হাসপাতালে ভর্তি করার কথা বলে মুদি দোকানী নুরুল ইসলামকে বাতাকান্দি এলাকা থেকে ফুসলিয়ে বন্দরে নিয়ে আসে। পরে ওই দিন বেলা ১১টায় মুক্তাসহ মুদী দোকানী নুরুল ইসলাম বন্দরে মদনপুর বাসস্ট্যান্ডে এসে নেমে পরে। ওই সময় প্রতারক নারী মুক্তা হাসপাতালে না গিয়ে ওই মুদী দোকানীকে তার বান্ধবী স্বপ্না খানের বাড়ি দেওয়ানবাগ ছোটবাগ এলাকায় নিয়ে আসে। পরে প্রতারক নারী মুক্তা মুদী দোকানীকে ঘরে বসিয়ে রেখে বাহির দিয়ে দরাজা বন্ধ করে দিয়ে বলে তুই অনৈতিক কাজ করার জন্য এখানে আইস বলে তাকে বেদম ভাবে মারধর করে । এবং দোকানের মালামাল ক্রয় করার ৬৫ হাজার ৫’শ টাকা ছিনিয়ে নেয় প্রতারক চক্রের দুই নারী সদস্য স্বপ্না খান ও পলাতক প্রতারক মুক্তা ও মদনপুর চাঁনপুর এলাকার আবুল কালাম মিয়ার প্রতারক ছেলে  দিপুসহ আরো এক প্রতারক। পরে প্রতারক চক্রের বন্ধীশালা থেকে মুক্তি পেয়ে ভুক্তেভোগী দোকানী ৯৯৯ বিষয়টি অবগত করলে ধামগড় ফাড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্বপ্না খান নামে এক প্রতারক নারী সদস্যকে গ্রেপ্তার করে। ওই সময় তার কাছ থেকে মুদী দোকানঅ স্বক্ষরিত একটি নন জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করে। পরে পুলিশ গ্রেপ্তারকৃত মহিলা প্রতারক স্বপ্না খানকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort