মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

কাঁচপুরে বাসের ধাক্কায় দাদি-নাতনি নিহত

  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২, ৩.৫০ এএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বিসিক এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১টার দিকে প্রথমে শামসুন্নাহারকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অরপিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে মারা যায় সে।

এ ঘটনায় নিহতরা হলেন- মোছা. শামসুন্নাহার বেগম (৫৫) ও মোছা. অরপি আক্তার (৮)। তারা নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাকান্দা গ্রামের বাসীন্দা বলে জানা গেছে।

নিহত শামসুন্নাহারের স্বামী নূর মোহাম্মদ জানান, সকালে তার স্ত্রী শামসুন্নাহার ও নাতনী আরফিকে নিয়ে নরসিংদিতে যাচ্ছিলেন। সেখানে মেয়ের ঘরের আরেক নাতনী অসুস্থ থাকায় তাকে দেখতে যাচ্ছিলেন। কাঁচপুর বিসিক এলাকায় স্ত্রী তার নাতনিকে নিয়ে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort