সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

এমপিদের নিয়ে আইভী পথসভা, ব্যবস্থা নিবেন রিটার্নিং অফিসার

  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ৩.২৫ এএম
  • ৪৭৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর শুক্রবারের (১৫ জানুয়ারি) পথসভায় আচরনবিধি লঙ্ঘন করে সংসদ সদস্যদের (এমপি) উপস্থিতির ঘটনায় ফের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।

শনিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথ বলেন।
ইতোমধ্যে নাসিক নির্বাচনের প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহফুজা আক্তার বলেন, আচরনবিধির বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং আমাদের ম্যাজিস্ট্রেটরাও তা দেখছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। এটা এড়িয়ে যাওয়ার কিছু নেই। তারা যে সভা করেছেন, মঞ্চে কারা কারা ছিলেন তা ম্যাজিস্ট্রেটরা প্রতিবেদন দিলে আমরা ব্যবস্থা নেব।

 

তিনি আরও বলেন, কালকের পথসভার বিষয়টি আমরা শুনেছি। আমাদের কাছে কেউ প্রমাণসহ লিখিত অভিযোগ করেননি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা বিষয়টা দেখছেন। কালকে প্রচারণার সর্বশেষ দিন ছিল। আমরা আপনাদের নিশ্চিত করতে চাই, প্রত্যেকে প্রচারণা চালিয়েছে। তবে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। ফলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো আইনি ব্যবস্থা নিতে হয়নি। আমরা আশা করি এমন শান্তিপূর্ণ পরিবেশই থাকবে। সকলে আমাদের সহযোগিতা করবেন।

তিনি বলেন, আজকে নির্বাচনের মালামাল বিতরণ হবে, আগামীকাল ভোট হবে। আমরা নির্বাচনে সুন্দর পরিবেশ রক্ষায় নারায়ণগঞ্জের সব ভোটার ও প্রার্থীদের কাছে সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort