শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এই অনুভূতি কোনো সংজ্ঞায় বাঁধা যায় না: পরীমনি

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২, ৪.০৩ এএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

দাম্পত্য জীবন ও মাতৃত্বকাল দুটোই দারুণ উপভোগ করছেন পরীমনি।

সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের সেই অনুভূতির কথা নিয়মিত জানিয়েও দিচ্ছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা।

এবার তিনি জানালেন— মাতৃত্বের অনুভূতি কোনো সংজ্ঞায় বাঁধা যায় না।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে একটি ছবি পোস্ট করেছেন পরীমনি।

ছবিতে দেখা যাচ্ছে, স্বামী শরিফুল রাজের কোলে হেলান দিয়ে নির্মল বাতাস নিচ্ছেন পরীমনি।  সাদা পোশাকে পরম যত্নে নিজের বেবিবাম্প আগলে রেখেছেন পরী।  তার কপালে চুমু আঁকছেন রাজ।

সবুজ প্রকৃতির মাঝে এসব আয়োজনই অনাগত সন্তানের জন্য। পরীমনির ছবি দেখে তা যে কেউ বুঝে নেবে।

সেই ছবিটির মায়ায় পড়েছেন পরীমনি নিজেই। নিজের চোখ সরাতে পারছেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আমি এত এতবার লিখতে চেয়েছি কিছু …পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই একমনে চেয়ে থাকি। কী যে মায়া! এমন মায়ার মুহূর্তেরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort