বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ইংল্যান্ডের কাছে টাইগ্রেসদের হার

  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৯.৪৪ এএম
  • ১১৪ বার পড়া হয়েছে

টার্গেট ছিল ১১৯ রানের। সেই রানও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ব্যাটারদের ব্যর্থতায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরেছে টাইগ্রেসরা।

শনিবার (৫ অক্টোবর) শারজায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হিথার নাইট। ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের তোপের মুখে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

মিয়া বুচার ১৮ বলে ২৩ ও ড্যানি ওয়াট ৪০ বলে ৪১ রান করে আউট হন। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মনি নেন ২টি করে উইকেট।

১১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই টাইগ্রেস ওপেনার সাথী রানী ও দিলারা আক্তার। তবে দলীয় ১৬ রানে ১২ বলে ৬ রান করে আউট হন দিলারা।

এরপর ৩৯ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সোবহানা মোস্তারি একাই চালিয়ে যান। তাকে সঙ্গ দিতে পারেননি কেউ।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। ৪৮ বলে ৪৪ রান করেন মোস্তারি। ইংল্যান্ডের পক্ষে লিনসে স্মিথ ও চার্লি ডিন নেন ২টি করে উইকেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort