সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

আ.লীগের সঙ্গে জোট করবে না তৃণমূল বিএনপি: তৈমুর

  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৩.২৬ এএম
  • ২১৬ বার পড়া হয়েছে

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, তৃণমূল বিএনপি কখনই আওয়ামী লীগের সঙ্গে জোটে যাবে না। নিজেদের জোট নিয়েই নির্বাচন করা হবে। সরকারবিরোধী এই জোটের নেতৃত্বে থাকবে তৃণমূল বিএনপি। জোট ‘তৃণমূল বিএনপি’ নামেই পরিচিত হবে। অন্য কোনো দলের নামে হবে না।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমরা এত অল্প সময়ে সারা দেশে প্রায় সব আসনে প্রার্থী দিতে পেরেছি, এতে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের প্রতি সন্তুষ্ট। আমরাও নির্বাচনের পরিবেশ-পরিস্থিতির বিষয়ে তাদের অবগত করেছি। এখন পর্যন্ত নির্বাচন কমিশন সঠিকভাবেই আছে। কারণ, সরকারি দলের এতগুলো এমপি-মন্ত্রীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করেছে। এটা আগে কখনো হয়নি। আমি আশা করছি, প্রধানমন্ত্রী তার দেওয়া কমিটমেন্ট রাখবেন এবং নির্বাচন সুষ্ঠুভাবেই হবে।’

নির্বাচন কমিশনের প্রতি কোনো অভিযোগ না থাকলেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৈমুর আলম খন্দকার। সরকারি দলের এমপি-মন্ত্রীদের প্রতি পক্ষপাতিত্বসহ এবং নাশকতায় জড়িত নয়, বিএনপির এমন নেতাকর্মীদের বাড়িতে গিয়ে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব।

রাজনৈতিক বন্দিদের জামিন দিলে যদি পরিস্থিতি স্থিতিশীল হয়, সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তৈমুর আলম খন্দকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort