বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে প্রেমিকার বাড়িতে প্রেমিককে পিটিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৩.১৭ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমিকার বাড়িতে প্রেমিককে পিটিয়ে হত্যা মামলার আসামি সাগর চন্দ্র দাস (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (৫ জুলাই) মধ্যরাতে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার কাওটাইল এলাকায় র‌্যাব-১১ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাগর চন্দ্র দাস উপজেলার কলাগাছিয়া, ঋষিপাড়া গ্রামের বাবুল চন্দ্র দাসের ছেলে।

 

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর চন্দ্র দাস হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য আড়াইহাজার থানায় এ মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট তাকে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ, হত্যাকান্ডের শিকার “পান্ত চন্দ্র দাস” এর সাথে একই গ্রামের বাবুল চন্দ্র দাস-এর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল।

 

এরই ধারাবাহিকতায় গত ৬ জুন রাতে ভিকটিম পান্ত চন্দ্র দাস মোবাইল ফোনে যোগাযোগ করে প্রেমিকার সাথে দেখা করতে গেলে গ্রেপ্তারকৃত আসামি সাগর চন্দ্র দাসসহ অন্যান্য আসামিরা ভিকটিমকে কিল-ঘুষি এবং লাঠি-সোটাদ্বারা আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে।

খবর পেয়ে প্রেমিকার বাড়ির রান্নাঘর হতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালে ২৫ জুন সে মৃত্যু বরণ করে।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে এজাহারনামীয় আসামিরা কৌশলে আত্মগোপন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort