শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আর্জেন্টিনাকে টপকালো ব্রাজিল

  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ৩.৫২ এএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

বিদায়ী বছরের সেরা ১০০ জন খেলোয়াড় নির্বাচিত করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। যেখানে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এ নির্বাচনে ২০৬ জন সদস্য ভোট দেন।

মেসির পর তালিকার দ্বিতীয় স্থানে আছেন বিশ্বকাপের ফাইনালে চমক দেখানো ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের ফুটবলার করিম বেনজেমা।

গোল করাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা নরওয়ে এবং ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হালান্ড তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন তালিকার চারে। গত বছর ৪০তম স্থানে থাকা লুকা মদ্রিচ এবার সবচেয়ে বড় চমক দেখিয়েছেন।

৩৫ ধাপ এগিয়ে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছেন ক্রোয়েশিয়ার এই ফুটবলার। তালিকার সেরা দশে নেইমারের জায়গা না হলেও জায়গা করে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। নেইমারের জায়গা হয়েছে ১২তম স্থানে। এছাড়া পর্তুগালের তারকা ফুটবলার রোনালদো শীর্ষ ৫০ জনেও জায়গা পাননি। তিনি জায়গা পেয়েছেন ৫১ নম্বরে।

তবে এতকিছু ছেড়েও সবার আলোচনায় ল্যাটিনের দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার কতজন খেলোয়াড় তালিকায় সুযোগ পেয়েছেন।

তালিকায় ল্যাটিনের দুই দেশের মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় সুযোগ পেয়েছে ব্রাজিলের সর্বোচ্চ ১৪ জন। আর চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পেয়েছেন ১১জন। শীর্ষ দশে উভয় দেশের একজন করে সুযোগ পেয়েছেন।

এদিকে আর্জেন্টিনা থেকে যারা সুযোগ পেয়েছেন- লিওনেল মেসি (১), এমিলিয়ানো মার্টিনেজ (২০), এনজো ফার্নান্দেজ (২১), জুলিয়ান আলভারেজ (৩২), অ্যাঞ্জেলো ডি মারিয়া (৩৮), ম্যাক অ্যালিস্টার (৪৭), রদ্রিগো ডি পল (৪৮), লাউতারো মার্টিনেজ (৭০), ক্রিশ্চিয়ান রোমেরো (৭২), লিসান্দ্রো মার্টিনেজ (৮১), নিকোলাস ওতামেন্দি (১০০)।

অন্যদিকে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র (৮), নেইমার জুনিয়র (১২), ক্যাসিমেরো (১৫), অ্যালিসন বেকার (৩৪), এডারসন (৫৪), রিচার্লিসন (৬১), গ্যাব্রিয়েল জেসুস (৬২), মার্কুইনহোস (৬৫), এডার মিলিটাও (৬৭), থিয়াগো সিলভা (৭৫), ফ্যাবিনহো (৭৭), ব্রুনো গুইমারেস (৯০), রোদ্রিগো (৯৩), গ্যাব্রিয়েল বারবোসা (৯৯)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort