শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

আমির-কিরণ বিচ্ছেদের পেছনে ফাতিমা!

  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১, ৪.২৮ এএম
  • ৪১৫ বার পড়া হয়েছে

সম্প্রতি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। এ তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের খবর পাওয়ার পর বলিউডে শুরু হয়েছে জল্পনা। ঠিক কী কারণে ১৫ বছর পর কিরণ ও আমির এই সিদ্ধান্ত নিলেন?

সঠিক কারণ জানা না গেলেও সমালোচকরা বলছেন, ‘দঙ্গল’ ছবি থেকে বলিউডে পা রাখা অভিনেত্রী ফাতিমা সানা শেখের কারণে আমির-কিরণের এ বিচ্ছেদ। ২০১৬ সালে মুক্তি পায় আমিরের দঙ্গল ছবি।

এই ছবিতে ফাতিমা সানা শেখকে সুযোগ দেন আমির। শোনা যায়, ফাতিমার অডিশন দেখে আমিরই সবুজ সংকেত দেখিয়েছিলেন। তারপর থেকেই আমির-ফাতিমাকে নিয়ে গুঞ্জন শুরু। বলিউডের নানা পার্টিতে আমিরের সঙ্গে দেখা যেত ফাতিমাকে। আমিরের হাতে হাত দিয়ে মুম্বাইয়ের বহু জায়গাতেই ঘুরে বেড়াতে দেখা গেছে ফাতিমা ও আমিরকে।

এ খবর কিরণ রাওয়ের কানেও গিয়ে পৌঁছায়। তবে এই গুঞ্জন আরও বেড়ে যায়, আমিরের কথাতে আদিত্য চোপড়ার ‘ঠগস অব হিন্দুস্তান’ ছবিতে ফতিমার সুযোগ পাওয়ার পর থেকে। শোনা যায়, বহু প্রযোজক ও পরিচালককেও নাকি আমির নিজে ফোন করে ফাতিমাকে সুযোগ দেওয়ার কথা বলেন। সমালোচকরা বলছেন, ফাতিমার প্রতি আমিরের এমন টানই তাদের সংসারের ইতি টানায়।

এ বিষয়ে আমির খান কখনই মুখ খুলতে না চাইলেও এক সাক্ষাৎকারে ফাতিমা বলেছিলেন, ‘আমিরকে আমার ভালো লাগে। আর সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। বরং আমিরকে আমি মেন্টর মনে করি। এই গুঞ্জন একেবারেই ঠিক নয়।’

প্রসঙ্গত, ২০০০ সালে ‘লগান’ সিনেমার সেটে আমির খান ও কিরণ রাওয়ের সম্পর্ক শুরু। ওই ছবির সহকারী পরিচালক ছিলেন কিরণ। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর তারা বিয়ে করেন। ২০১১ সালে তাদের ঘরে আসে আজাদ রাও খান। আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্ত। ১৬ বছর সংসারের পরে ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের ঘরে আছে ইরা ও জুনাইদ নামের দুই সন্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort