শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

আমাদের বিচারকরা অনেকাংশে দুর্নীতি মুক্ত: রাষ্ট্রপতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৪.১৭ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘আইনজীবী ও বিচারকদের মধ্যে যদি সুসম্পর্ক বহাল থাকে তাহলে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত হয়। এখনও গর্ব করে বলা যায় আমাদের বিচারকরা অনেকাংশে দুর্নীতি মুক্ত। বিচারকরা দুর্নীতিমুক্ত থাকলেই সমাজের সব স্তরে দুর্নীতিকে এড়িয়ে যাওয়া যায়। দুর্নীতি যেখানে সমাজকে কলুষিত করে, সেখানে আইনের শাসনেই নিশ্চিত করা যায় দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা।’

বুধবার (১৭ মে) বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘সরকার সবসময় আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে আইনজীবী ও বিচারকদের সমন্বয় সাধনের ওপর।’

তিনি আরও বলেন, ‘আইন প্রবর্তিত হয় সাধারণ মানুষের কল্যাণের জন্য। সরকার সুশাসন নিশ্চিত করতে চায়। সরকারের সুশাসন নিশ্চিত করার পথে আইনজীবীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব ও ভূমিকা সঠিকভাবে পালন করবেন।’

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আদালত চত্বরে পৌঁছার পর তাকে স্বাগত জানান জেলা সিনিয়র দায়রা জজ বেগম শামীম আহম্মেদ। পরে জেলা দায়রা ও জজ আদালতে জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। এ সময় জেলার বিভিন্ন আদালতে কর্মরত বিচারকদের সঙ্গে তিনি পরিচিত হন।

পরে রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort