শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

আইপিএল যাত্রায় লিটন

  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৪.৪২ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ব‌্যাটসম‌্যান লিটন দাস। আইপিএল শুরু হয়ে গেলেও ফ্রাঞ্চাইজি এই ক্রিকেট প্রতিযোগিতায় লিটনের যাত্রা শুরু হচ্ছে রোববার থেকে। এদিন সন্ধ‌্যায় দলের সঙ্গে যোগ দেবেন লিটন। যা নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স শিবির।

রোববার সন্ধ‌্যা ৭টা ১৫ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা উড়াল দেবেন লিটন। যদিও তার দল তখন থাকবে আহমেদাবাদে। গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতা নিজেদের তৃতীয় ম‌্যাচ খেলবে সেখানে। দিনের ম‌্যাচ খেলে রাতেই আবার দলটি কলকাতার বিমান ধরবে।

১৪ এপ্রিল কলকাতার পরবর্তী হোম ম‌্যাচ থেকে লিটন অ‌্যাভেইলেভেল থাকবেন। ঘরের মাঠে সেদিন তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্সের এক কর্মকর্তা বলেছেন,‘আমরা এই মুহূর্তে আহমেদাবাদে আছি। দিনের ম‌্যাচটি খেলে ফিরে যাবো নিজেদের শহরে। লিটন আমাদের সঙ্গে ঢাকা থেকে কলকাতায় যোগ দেবেন। পরবর্তী ম‌্যাচ থেকে সে অ‌্যাভেইলেভেল থাকবেন।’

লিটনের জন‌্য প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানের উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান রহমতউল্লাহ গুরবাজ শুরুর দুই ম‌্যাচেই রান পেয়েছেন। ভালো সূচনা এনে দিয়েছেন। শেষ ম‌্যাচে পেয়েছেন ফিফটি। এরই মধ‌্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। সাকিবের পরিবর্তে কলকাতা তাকে দলে ভিড়িয়েছে। লিটন দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবুও তার সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে।

কলকাতার হয়ে পুরো মৌসুম থাকার সুযোগ পাচ্ছেন না লিটন। পহেলা মে তার দেশে ফিরতে হবে। ইংল‌্যান্ডে যেতে হবে আয়ারল‌্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের তিনটি ম‌্যাচ খেলতে। এরপর আবার আইপিএলে যোগ দিতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort