রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও

অধিনায়ক সোহান, বিশ্রামে মাহমুদউল্লাহ-মুশফিক

  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৪.০৬ এএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

জিম্বাবুয়ে সফরে নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টি অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্রামে পাঠানো হয়েছে তিন পাণ্ডব মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে। মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয় বিসিবি।

শুক্রবার (২২ জুলাই) সোহানকে অধিনায়ক করা ও মাহমুদউল্লাহ-মুশফিক-সাকিবদের বিশ্রামে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অষ্টম অধিনায়ক হতে যাচ্ছেন সোহান।
জিম্বাবুয়েতে অধিনায়ক হিসেবে শুরু করার আগ পর্যন্ত ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নুরুল হাসান সোহানের গড় ১২.৯০ আর স্ট্রাইকরেট ১১১.৯৮।

আজ বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে বৈঠক করেন জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক। এ সময় রিয়াদকে তারা বিশ্রামের কথা জানান এবং জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সোহানকে নির্বাচিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort