সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১২.৩৮ পিএম
  • ৫০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রী জলি বেগমকে (৩৫) শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামী রবিউল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সোনাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার রবিউল ইসলাম পাবনা জেলার আতাইকুলা থানার আবির হকের ছেলে। নিহত জলি বেগম একই এলাকার আব্দুস সালামের মেয়ে।

স্থানীয়রা জানান, রবিউল ইসলাম উত্তর সোনাপুর এলাকায় আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকতেন। অভিযুক্ত স্বামী বেশ কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে ফাঁকা বাড়িতে স্ত্রী জলি বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকা-ের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort