সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৯.০০ এএম
  • ৮৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রিয়া মনি (২৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কামারগাঁও এলাকায় র‌্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম ম-লের মেয়ে। তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি র‌্যাংকস কারখানায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তাদের বিয়ে হয় নয় মাস আগে। এর আগেও আদিলের একটি বিয়ে ছিল বলে জানা গেছে।

স্থানীয় শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে আদিল হোসেন বাসা থেকে বাইরে গিয়ে খাবার কিনতে যান। প্রায় এক ঘণ্টা পরে ফিরে এসে তিনি রুমের ভেতরে রিয়া মনির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আটক আদিলের দাবি, তিনি বাইরে থাকা অবস্থায় অজ্ঞাত কেউ এ হত্যাকা- ঘটিয়ে থাকতে পারে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন বলেন, “ঘটনার পর স্বামী আদিল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকা-ের কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort