সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

সিদ্ধিরগঞ্জ বিএনপির চাঁদাবাজ দুই নেতা বহিস্কার

  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১০.৩৫ এএম
  • ৭৯ বার পড়া হয়েছে

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভীর সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

প্রসঙ্গত: গত ৬ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২ টায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের এস.ও রোড এলাকার নিজ বাসা থেকে এস এম আসলামকে এবং সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের আজিবপুর এলাকায় নিজ বাসা থেকে টি এইচ তোফাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পরদিন সকালে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করে পুলিশ। বিকালে জেলা ম্যাজিস্ট্রেট ৩০ দিনের ডিটেনশনের আদেশ দিয়ে তাদেরকে কারাগারে পাঠায়। বিএনপির এই দুই নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort