সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

সিদ্ধিরগঞ্জে ১০০ পুরিয়া হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১.২৮ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে ১০০ পুড়িয়া হেরোইনসহ রাজিব হাসান রনি (৩২), নাহিদ হাসান (৩২), শাহিন (২৬) ও পিয়াল হোসেন (২১) নামে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত সোয়া ১০টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট ভুঁইয়া কাচাবাজারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকার মৃত বাছেদ ভুঁইয়ার ছেলে রাজিব হাসান রনি, কুমিল্লা জেলার মেঘনা থানার ওমরাকান্দা এলাকার মো: খলিলুর রহমানের ছেলে ও ঢাকা জেলার ডেমরা থানার মধ্য সানারপাড় এলাকার ভাড়াটিয়া নাহিদ হাসান, সিদ্ধিরগঞ্জের পশ্চিম সানারপাড় এলাকার স্বপন হোসেনের ছেলে মো: শাহিন ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কাচারণা এলাকার আলী আকবরের ছেলে ও সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকার ঝুনুর বাড়ীর ভাড়াটিয়া পিয়াল হোসেন।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানায়, মঙ্গলবার রাতে উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গৌরাঙ্গ মন্ডল ও মো: সোহেল রানা সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সানারপাড় লন্ডন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইনসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort