সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি নাদিম গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১.২৮ এএম
  • ৫০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পুড়িয়া হেরোইনসহ নাদিম (২২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিল পাড়া বিহারী ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নাদিম সিদ্ধিরগঞ্জের বিহারী কলোনী এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহতাব উদ্দিন জানান, বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আদমজী বিহারী ক্যাম্পের পানির ট্যাংকির নিচে পাঁকা রাস্তার উপর এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে পুলিশ সেখানে উপস্থিত হলে সে পালানোর চেষ্টা করে।

এসময় পুলিশ তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটকের পর নাদিমের দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেপ্তারকৃত নাদিম দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় হেরোইন সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে আছে।

তিনি নিশ্চিত করেন যে, আটক নাদিমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort