সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

সিদ্ধিরগঞ্জে নাজমুল হাসান খোকন স্মৃতি সংসদে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন

  • আপডেট সময় বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২.৩৯ পিএম
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি- সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৮ নং ওয়ার্ড ( জেলেপাড়াপুল )সংলগ্ন নাজমুল হাসান খোকন স্মৃতি সংসদে ১০ নভেম্বর সোমবার গভীর রাত আনুমানিক ২.৩০ মিনিটে দুর্বৃত্তদের লাগলো আগুনে আগুন জ্বলে উঠে । এ খবর পেয়ে আগুন নিভাতে স্হানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী এগিয়ে আসেন এবং তাদের সহযোগিতায় আগুন নিভানো হয় বলে খবর পাওয়া যায়।

আগুন লাগার এ তথ্য পেয়ে সরেজমিনে সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় , নাসিক ৮ নং ওয়ার্ড ঈব্রাহীম নীট গার্মেন্টস ( জেলেপাড়া পুল) সংলগ্ন মেইন সড়কের পাশে স্থাপিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল হাসান প্রধান রোকন এর বড় ভাইয়ের স্মরণে গঠিত নাজমুল হাসান খোকন স্মৃতি সংসদ কার্যালয়। এ কার্যালয়ে গভীর রাতে নাম না জানা দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় । তবে আগুনে কিছু ক্ষয়ক্ষতি হলেও বড় কোন দূর্ঘটনা বা ক্ষতি হয়নি। এমনটাই লক্ষ করা যায়।

এসময় জানা যায়, ঈব্রাহীম নীট গার্মেন্টসের গোডাউনটি নাজমুল হাসান খোকন স্মৃতি সংসদের খুবই কাছাকাছি। বড় ধরনের ক্ষতি থেকে এ গুডাউনটি রক্ষা পায়। ঈব্রাহীম নীট গার্মেন্টসের সিকিউরিটির সাথে কথা বলে জানা যায়, ফ্যাক্টরী ম্যানেজার আগুনের কথা জানতে পেরে তৎক্ষনিক হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন এবং তারা উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ফেলেন।
এই ব্যাপারে তথ্য জানার জন্য ফ্যাক্টরী ম্যানেজার মো: বাদল’কে একাধিক বার তার ফোনে কল করলেও ফোনটি রিসিভ হয়নি।

ঘটনার বিষয়ে আইনী সহায়তা কামনায় নাজমুল হাসান খোকন স্মৃতি সংসদের প্রধান সমন্বয়ক মোঃ শরিফুল হাসান প্রধান রোকন সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাত নামা ব্যাক্তিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন । যার অভিযোগ নং- ৮০৮৪,তারিখ -১১-১১-২৫ইং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort