সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ভবন মালিকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫, ১.০৮ পিএম
  • ৯৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ৩৭ টি বাড়ির ৫১৮ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার( ৮ মে) দুপুর ১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অবৈধ গ্যাস ব্যবহারকারী ভবন মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিতাস কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানায়, আটি হাউজিং এলাকায় তিন শতাধিক বহুতল বাড়ির অধিকাংশই অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করে চলে যাওয়ার পর বাড়ির মালিকরা রাতের আধাঁরে আবার সংযোগ দিয়ে দেয়। অবৈধ সংযোগ দেওয়ার জন্য হাউজিং এলাকায় গড়ে উঠেছে শক্তিশালী একটি দালাল চক্র। এসব দালালরা বাড়ির মালিকদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। গ্যাস অবৈধভাবে ব্যবহার করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

অভিযানে উপস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জ সদর অঞ্চলের ম্যানেজার মোস্তাক মাসুদ ইমরান বলেন, হাউজিং এলাকার বহুতল আবাসিক ৩৭ টি ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব ভবনে মোট ৫১৮ টি চুলা জ্বালানে হতো। এর আগেও কয়েক দফা অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে। তিন্তু ভবন মালিকরা আমাদের সঙ্গে ইঁদুর বিড়াল খেলা খেলছে। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যারা অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। পাশাপাশি আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের একটি তালিকা আমাদের হাতে এসেছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
গোয়েন্দা সংস্থার লোকজন উক্ত বিষয় নজরদারিতে রেখেছে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ম্যানেজার নূরুল আফসার, ফতুল্লা অঞ্চলের ম্যানেজার মশিউর রহমানসহ তিতাসের বিভিন্ন কর্মকর্তা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort