সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

  • আপডেট সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১০.০৯ এএম
  • ৯০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের হামলায় শফিউল্লা নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীকে মারধর ও ছুরিকাঘাত করে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় গত শনিবার (২ আগষ্ট) ভুক্তভোগী শফিউল্লর স্ত্রী পারভীন আক্তার বাদি হয়ে মিজমিজি সিআইখোলা এলাকার জাকির হোসেনের ছেলে মো: জিহাদ (২৩), রব মিয়ার ছেলে রবিন (২৮), একই এলাকার সাকিব (২২) ও রবিউল (২৫) সহ আরো অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এরআগে শুক্রবার সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

অভিযোগে ভুক্তভোগীর স্ত্রী উল্লেখ করেন, আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও ডাকাতির সাথে সম্পৃক্ত।

তার স্বামী মো: শফিউল্লা গত শুক্রবার সকাল ১০টার দিকে ব্যাবসায়িক কাজে ঘর থেকে বের হলে সিআইখোলা রাস্তায় উক্ত বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার কাছ থেকে ১০ হাজার টাকা ছিনতাই করে নিতে চেষ্টা করলে তার সাথে ধস্তাধস্তি শুরু হয়।

এক পর্যায়ে তার স্বামীকে মো. জিহাদ মারধর করে ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। রবিন তার স্বামীকে চাকু দিয়ে আঘাত করে এবং সাকিব ও রবিউল তার ছেলে মো. সজলকে রড, কাঠ, বাশ দিয়ে আঘাত করে আহত করে।

এসময় এলাকাবাসি এসে তাদেরকে উদ্ধার করে। বিবাদীরা যাওয়ার সময় তাদেরকে প্রান নাশের হুমকি দিয়ে যায়।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী থানায় অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort