সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ রিতু হত্যা, কথিত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭.০৩ এএম
  • ৭১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ নাজমা আক্তার রিতুকে হত্যার অভিযোগে কথিত স্বামী লুৎফর রহমানকে (৩৩) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

সোমবার (১৮ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দণ্ডিতের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডিত লুৎফর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বীরপাশা এলাকার জিতু মিয়ার ছেলে। নিহত নাজমা আক্তার রিতু ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের পৈরতলা এলাকার আবুল হাসেম মিয়ার মেয়ে।

কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ নাজমা রিতু দণ্ডিত পরকীয়া প্রেমিক লুৎফর রহমানকে স্বামী পরিচয় দিয়ে বসবাস করে আসছিলেন।

২০১৮ সালের ২২ জুন রিতুকে শ্বাসরোধ করে হত্যা শেষে পালিয়ে যায় কথিত স্বামী লুৎফর। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে স্বামী নজরুল ইসলাম ওরফে নাদিমকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

 

পরে পুলিশের তদন্তে প্রমাণ হয় নজরুল ইসলাম ওরফে নাদিম নয়, দণ্ডিত লুৎফর রহমানকে স্বামী পরিচয়ে আগের স্বামীর নাম দিয়ে বসবাস করে আসছিলেন নাজমা।

পরে তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে হত্যা মামলায় কথিত স্বামী লুৎফর রহমানকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।

দোষ প্রমাণ না হওয়ায় স্বামী নজরুল ইসলাম ওরফে নাদিমকে বেকসুর খালাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort