বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা করে পুলিশে ধরা দিল বাবা

  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৯.৫২ এএম
  • ১২০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলফিয়ার জিহাদ ( ৬ ) নামে এক শিশুকে পানিতে ফেলে হত্যা করে পুলিশের কাছে ধরা দিলেন মানসিক বিকারগ্রস্ত বাবা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর ) রাত ৯ টার দিকে ঘাতক বাবার দেওয়া তথ্য মতে এশিয়ান হাইওয়ে সড়কের পাশের জল্লা থেকে ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। ঘাতক বাবা জুবায়ের হাসান হিমেল (৩০) নরসিংদীর সাটির পরা ইউনিয়নের নগরকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে।

ঘাতক বাবার উদ্ধৃতি দিয়ে ভুলতা ফাড়ির ইনচার্জ মিজান জানান, ঘাতক বাবা জোবায়ের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল। এরই সূত্র ধরে তার স্ত্রী তাকে ফেলে অন্যত্র চলে যায়। পরে ছেলে জুলফিয়ার জিহাদ কে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া চলে আসেন।

ছেলেকে দেখবাল ও কাজকর্ম নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে সে। ছেলেকে বোঝা মনে হওয়ায় গত সোমবার দুপুরে তাকে পানিতে ফেলে হত্যা করে। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে নিজেই ছেলেকে হত্যার কথা জানান।

পরে তাৎক্ষণিক ভূলতা ফাড়ির পুলিশ ঘঠনাস্হলে গিয়ে ফায়ার সার্ভিস খবর দিলে,ফায়ার সার্ভিস এসে এশিয়ান হাইওয়ে সড়কের মুন্সি পেট্রোল পাম্পের সামনে একটি জলাবদ্ধ ডুবার মধ্যে কচুরিপানার নিচ থেকে জুলফিয়ার জিহাদের মরদেহ উদ্ধার করে। ঘাতক বাবাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort