মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস” হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে সড়কে ময়লার ভাগাড়, নাকাল জনজীবন সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক নারী উদ্যোক্তা ফারিয়া’র সিপি ফাইভ স্টার শো রুম এর শুভ উদ্বোধন

শিশু ধর্ষনের অভিযোগে যুবক আটক, রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৪.১৭ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

রূপগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) গ্রেপ্তারকৃত আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

এদিকে বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আসামির নাম জোবায়ের (৩৩)। সে একই এলাকার ইউসুফ হোসেনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান খান বলেন, ভুক্তভোগীর পরিবার ও আসামি পাশাপাশি বাড়ির বসবাস করতেন। প্রতিবেশী হওয়ায় উভয়ের বাসাতেই যাতায়াত ছিল। বুধবার সন্ধ্যায় ইফতারের পর শিশুটি খেলতে খেলতে জোবায়েরের বাসায় যায়। এই সুযোগে জোবায়ের শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি আর্তচিৎকারে করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাঁকে গণধোলাই দিয়ে রূপগঞ্জ থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে জোবায়েরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনার রাতেই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, অভিযুক্ত আসামিকে বৃহস্পতিবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort