বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস” হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে সড়কে ময়লার ভাগাড়, নাকাল জনজীবন সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক নারী উদ্যোক্তা ফারিয়া’র সিপি ফাইভ স্টার শো রুম এর শুভ উদ্বোধন

শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: মন্ত্রী গাজী

  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২, ৩.৫৪ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক বলেছেন, “আজকের শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যা কিছু আমরা করছি তা আগামীর শিশুদের জন্যই করে যাচ্ছি। আজকের শিশুরাই ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে বা বড় বৈজ্ঞানিক হবে বা দেশ পরিচালনার দায়িত্বে আসবে কাজেই সেভাবেই যেন শিশুরা নিজেদের গড়তে পারে সে ব্যবস্থা বর্তমান সরকার করে যাচ্ছে।”

শুক্রবার (১৭ জুন) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে খেলাঘর এর অগ্রযাত্রার গৌরবময় ৭০ বছর পূ‌র্তি উপল‌ক্ষ্যে আলোচনা সভা, চিত্রাংকন প্র‌তি‌যোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন। এ বর্ণাঢ্য অনুষ্ঠা‌নের আয়োজন ক‌রে‌ছে, নারায়ণগঞ্জ জেলা খেলাঘর।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক ব‌লেন, “আজকের শিশুরাই নেতৃত্ব দিবে আগামীর বিশ্ব। তারাই সুন্দর বাংলা‌দেশ গ‌ড়ে তোল‌বে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

মন্ত্রী ব‌লেন, “আমি নি‌জেও খেলাঘর এর সা‌থে জ‌ড়িত ছিলাম। জন্মের পর খেলাঘর ৭০ বছর পার করেছে। আজ খেলাঘরের বয়স ৭০। এই সংগঠনকে ৭০ বার অভিনন্দন জানাই। মুক্তিযুদ্ধের চেতনায় এই সংগঠন দীর্ঘদিন কাজ করছে, এটা অনেক বড় প্রাপ্তি।”

নারায়ণগঞ্জ জেলা খেলাঘর এর সভাপতি রথীন চক্রবর্তী’র সভাপ‌তি‌ত্বে ও নারায়ণগঞ্জ জেলা খেলাঘর এর সাধারণ সম্পাদক ফারুক মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, খেলাঘর এর কেন্দ্রীয় ক‌মি‌টির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা খেলাঘর এর সভাপতি লায়ন সালেহ আহমেদ, সাধারন সম্পাদক জয়নাল আবেদিন সহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort