বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১.২২ এএম
  • ৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো- মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার আরশু মিয়ার ছেলে রাসেল, ব্রাহ্মণগাঁও এলাকার মনির হোসেনের ছেলে রাজন মিয়া ও শাওন মিয়া।

এসময় তাদের কাছ থেকে ১ টি পিস্তলের গুলি, ১ টি শর্টগানের গুলি, ৪৬০ পিছ ইয়াবা ট্যাবলেট, ৪৯ বোতল ফেনসিডিল ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার সকালে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

তারা জানান, রাসেল, রাজন ও শাওনের কারণে মুড়াপাড়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ের পরিবেশ বিরাজ করছিল। তারা নিয়মিত মাদক ব্যবসা চালাত এবং প্রতিপক্ষকে দমাতে অস্ত্র ব্যবহার করত।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর বিশেষ অভিযানে মুড়াপাড়া এলাকায় রাসেল রাজন ও শাওন নামে তিন জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort