বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

রূপগঞ্জে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে মশাল মিছিল নিহত সোহাগসহ সব হত্যার বিচার দাবি

  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১.১৬ এএম
  • ৯৬ বার পড়া হয়েছে

রূপগঞ্জে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে মশাল মিছিল সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ এবং ঢাকার মিডফোর্ড এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত ব্যবসায়ী সোহাগসহ সব শহীদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় সাধারণ জনগণ।

মিছিলটি ভুলতা স্কুলের সামনে থেকে শুরু হয়ে গোলাকান্দাইল গোলচত্বর ঘুরে ভুলতা মসজিদের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— `সন্ত্রাসীদের বিচার চাই’, `সোহাগ হত্যার বিচার চাই’, `চাঁদাবাজদের হটাও, শিক্ষার্থীদের বাঁচাও’।

মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ নাগরিক কমিটির সাবেক আহ্বায়ক হৃদয় হাসান, অধিকার পরিষদের কাউসার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আব্দুল হাশেমী প্রমুখ।

নেতারা বলেন, `সারা দেশে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা যেভাবে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারাচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সোহাগ হত্যাকাণ্ড এর নির্মম উদাহরণ। এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, `যদি অন্তর্বর্তীকালীন সরকার চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিচার না করে, তবে নিজেদের পদ ছাড়ুন। জনগণ আন্দোলনে নামবে—প্রয়োজনে আবার গণঅভ্যুত্থান হবে।’

মিছিলে অংশ নেন স্থানীয় শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort