বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

রূপগঞ্জে বিএনপির আনন্দ মিছিলে মানুষের ঢল

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১০.৪৪ পিএম
  • ৮৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পূর্তিতে মঙ্গলবার বিকেলে আনন্দ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে হাজার হাজার মানুষের ঢল নামে আনন্দ মিছিলে।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সালাহউদ্দিন দেওয়ান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া,সাবেক রূপগঞ্জ উপজেলার সদস্য সচিব মাসুম বিল্লাহ, সাবেক যুগ্ন আহ্বায়ক ইসমাইল মামুন, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক ওসমান, হাফিজুর রহমান পিন্টু, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, মজিদ ভূঁইয়া মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি, মনজু হোসেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, কামাল হোসেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি,রকি মুড়াপাড়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক, সহ আরো অনেকে।
মিছিলটি রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদী মাদরাসা থেকে শুরু হয়ে মায়ারবাড়ী গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সভা করেন। রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, বিগত তিনটি নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষ। দেড় যুগের কর্তৃত্ববাদী শাসন, চাকুরিতে বৈষম্য, সীমাহীন দুর্নীতি, ব্যাংকখাতে লুটপাট, বিরোধী মত দমনে গুম, খুন ও নির্যাতনে ক্ষুব্ধ ছিল জনগণ। সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে। ৩৬ দিনের আন্দোলন চুরমার করে দেয় শেখ হাসিনার সব দম্ভ। গত বছরের এই দিনে পতন ঘটে তার স্বৈরশাসনের। সেই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ৫ আগষ্ট মঙ্গলবার।
তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন ৫ আগষ্ট। এক বছর আগে এই দিনে জুলাই গণ-অভ্যুত্থান পূর্ণতা পায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ। এ দেশের আপামর বাঙালি, যাদের মুখবন্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort