বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস” হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে সড়কে ময়লার ভাগাড়, নাকাল জনজীবন সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক নারী উদ্যোক্তা ফারিয়া’র সিপি ফাইভ স্টার শো রুম এর শুভ উদ্বোধন

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২, ১০.২৫ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ডায়নামিক স্টিল কমপ্লেক্সের শ্রমিকরা। রোববার (৮ মে) সকালে উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

পুলিশ ও শ্রমিকরা জানান, ওই স্টিল কমপ্লেক্সে শতাধিক শ্রমিকের তিনমাসের বেতন বকেয়া রয়েছে। ঈদের আগে বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ দেননি। পরে ঈদের পরে বেতন দেওয়া হবে বলে শ্রমিকদের ছুটি দেন কারখানা মালিক। রোববার ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে কারখানায় ঢুকতে গেলে তাদের বাধা দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশ মালিক পক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।

শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক বলেন, শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আজকের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন। শ্রমিকেরাও কর্তৃপক্ষের প্রতিশ্রুতি মেনে শান্ত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort