বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ড

  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১১.৩৮ এএম
  • ১১৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জে একটি তুলা ও সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় ডিএকে টেক্সটাইল ওই অগ্নিকাণ্ড হয়। অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে থাকা তুলা, বালি, বকরম, চক, সুতার বাঁধন ও মেশিনারিজ পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কাজ করার সময় হঠাৎ ফ্যাক্টরিতে থাকা লাইলিং মেশিন থেকে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে গেলে কারখানায় থাকা শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, সকাল সাড়ে ৭টায় ভায়েলা এলাকার ডি এ কে নামক টেক্সটাইল মিলে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল আটটার দিকে আগুন নেভানোর কাজ শুরু করি। টানা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও ঘটনাস্থলে এসেছিল। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে দেখে তারা চলে যায়। তবে কারখানাটি আশঙ্কামুক্ত করতে ফায়ার সার্ভিস এখনও কাজ করছে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এর আগেও গত ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে ‘ডিএকে টেক্সটাইল’ কারখানায় আগুন লাগে। সেই অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ তুলা, সুতা, কেমিক্যাল ও মেশিনারিজ সামগ্রী পুড়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort