বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

রূপগঞ্জকে ক্লিন করার ঘোষণা দিলেন সেলিম প্রধান

  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১.৩৪ এএম
  • ৮৬ বার পড়া হয়েছে

রূপগঞ্জকে ক্লিন করার ঘোষণা দিয়েছেন রূপগঞ্জ ওয়ান ফ্যামেলির পৃষ্ঠপোষক সেলিম প্রধান। তিনি বলেন বাংলাদেশে আমার একটি বাসা যেখানে ৫ আগস্টের পূর্বে হামলা হয়েছে আবার ৫ আগস্টের পরবর্তী সময়েয় আমার বাসায় গুলি, বোমা, আগুন দেয়া হয়েছে। আগে করেছে গোলাম দস্তগীর গাজী, পাপ্পা গাজী, বালু হাবিবের লোকেরা। আর ৫ আগস্টের পর একটি দলের কিছু লোক। আমার বাড়ির পাশে একটি মার্কেট আছে যেখানে আমার স্বাক্ষর জাল করে ভাড়া চুক্তি দলিলের বলে মার্কেটটি দখলের চেষ্টা করা হয়েছে। আজকে আমি আদালতে মামলায় স্বাক্ষর করে এসেছি।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে স্বাক্ষর জালিয়াতি মামলার স্বাক্ষর ভেরিফিকেশন স্বাক্ষর শেষে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন তিনি। পরবর্তীতে রূপগঞ্জে নিজ বাসায় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনেও একই কথা বলেন সেলিম প্রধান।

পুলিশের কর্মকান্ড দিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমার বাড়িতে দুবার হামলা হয়েছে কিন্তু পুলিশের কোন তৎপরতা দেখছিনা। আমি বলছি না পুলিশ খারাপ প্রতিষ্ঠান হিসাবে পুলিশ ভাল কিছু সদস্য হয়তো খারাপ।

রূপগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, গাজীর আমলে আমি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানপাট, রাস্তায় দাঁড়িয়ে মাদক বিক্রি উচ্ছেদ করেছিলাম। পরে তারা গাজীর আমলেও বসতে সাহস পায়নি। ৫ আগস্টের পর ভেবে ছিলাম একটি স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু দেখেন আগের থেকে বেশি দোকানপাট বসেছে। একটি গাড়ি চলার মত জায়গা নাই। কারা করছে এগুলো? যারা এখন নিজেদের ক্ষমতাবান মনে করছেন সেই দলের লোকেরাই করতেছে। আমি বলছিনা বিএনপি খারাপ। বিএনপি দল খারাপ না এর মধ্যে কিছু লোক খারাপ। তারাই এসব কাজ গুলো করছে। ৫ আগস্টের পর যদি বিএনপি রূপগঞ্জে ১০০ ভোট পেতো বর্তমানে ৫টা ভোট পাবে এটা আমার কথা না এটা রূপগঞ্জের সাধারণ মানুষের কথা।

তবে আমি কোন দল করিনা, আমি বলি রূপগঞ্জ এক পরিবার, রূপগঞ্জকে ক্লিন করতে আমি যা যা করার সব করবো। রূপগঞ্জে যখন গাজীর বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়নি তখন আমি একাই কথা বলেছি। আমি কথা বলে যাবো। আমি আমার মৃত্যুর পরোয়ানায় আগেই স্বাক্ষর করে দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort