সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯.৩৯ এএম
  • ৪৭ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্টসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ দুই যুবক মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই যুবকের নাম রনি সরদার ও শুভ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ উদ্ধার করে। নিহত রনি সরদার বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং শুভ একই এলাকার স্বপন মৃধার ছেলে।

জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় বৃহস্পতিবার বিকেলে আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ট্রলারে ভর্তি করে। পরে ট্রলারটি মাঝ নদীতে নোঙর করে ঘুমিয়ে পড়ে। এসময় তলা ফেঁটে ট্রলারটি পানির নিচে তলিয়ে যায়।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধারের চেষ্টা করে। নদীতে তীব্র স্রোত থাকা উদ্ধার কাজ রাতে বন্ধ করে শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, ট্রলারটি মাঝ নদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা দুই যুবক নিখোঁজ হওয়ার পর শুক্রবার বিকালে তাদের মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort