সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

মামুনুল হক ধোঁকাবাজ: নান্নু মুন্সি

  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.০২ পিএম
  • ৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সী বলেছেন, মামুনুল হক ধোঁকাবাজ, আমাকে বলেছিলো ১১ দলের জোটে আপনাকে নারায়ণগঞ্জ-৩ আসন দেয়া হবে। কিন্তু করছে ধোঁকাবাজী। এসব হুজুরদের দিয়ে ইসলাম চলবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ডের আদমজী এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন আয়োজিত এক উঠান বৈঠকে তিনি একথা বলেন।

বটগাছ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, কিছু দল আছে, মুখে ইসলাম বললেও অন্তরে ইসলাম নাই। জামায়াত ইসলামের উপরে ইসলাম আর ভিতরে শয়তানী। একজন ইসলামী দলের নেতা হয়ে উল্টা পাল্টা কথা বললে, আমরা তা মেনে নিবো না।

নান্নু মুন্সী আরও বলেন, আমি যেখানে যাই, দাওয়াত ছাড়াই মানুষ উপস্থিতি হয়। আর এই উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। আমরা জনসভা না করেও নিরব বিপ্লব ঘটাবো। কিছু কিছু প্রার্থী শুনতাছি কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু আমার ২/১ লাখও খরচ হয়নি। আমি আশা করি আপনারা বটগাছ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।

পরে উঠান বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সী তার বটগাছ মার্কা প্রতীক নিয়ে নাসিক ৬ ও ৭ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন।

‎এসময় গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ৭নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক মোঃ তাইজুল ইসলাম, আবদুর রহমান, নোমান দেওয়ান, বাংলাদেশ খেলাফত আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আল-আমীন সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort