
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন গুঞ্জন ছড়িয়েছে। লন্ডনপ্রবাসী শিল্পপতি কবির বাহিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এখন আলোচনা সর্বত্র। যদিও কবির বাহিয়ার সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেলেও সম্পর্কের কথা নিজের মুখে কখনই স্বীকার করেননি কৃতি শ্যানন। এসব গুঞ্জনের মাঝেই সম্প্রতি একটি অনুষ্ঠানে এবার বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
এর মধ্যেই তার ছোট বোন নূপুর শ্যাননের বিয়ের পর কৃতিও খুব শিগগির সাত পাকে বাঁধা পড়তে চলেছেন—এমন চর্চা বলিপাড়ায় তুঙ্গে থাকলেও তিনি ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়ে ‘বিরক্ত’ হয়েছেন।
সম্প্রতি স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তার বোন নূপুর শ্যানন। বিয়ের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন কৃতি নিজেই। বোনের বিয়ে নিয়ে তিনি আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন। এর মধ্যেই নিজের সম্পর্কেও একপ্রকার সিলমোহর দেন অভিনেত্রী।
অনেক দিন ধরেই জল্পনা, কবির বাহিয়ার সঙ্গে সম্পর্কে আছেন কৃতি শ্যানন। বিমানবন্দর থেকে পারিবারিক অনুষ্ঠান—সব জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে। কিন্তু সম্পর্কের কথা নিজের মুখে কখনই স্বীকার করেননি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেই রেগে যান অভিনেত্রী। সঞ্চালকের ওপর রেগে গিয়ে তিনি বলেন, ‘বাবা-কাকাদের মতো প্রশ্ন করছেন— আমি কবে বিয়ে করছি। আরে! জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।’
সঞ্চালক আবার প্রশ্ন করলেন— বোনের মতো আপনারও কোনো অনুষ্ঠান কি শিগগিরই হতে চলেছে? উত্তরে কৃতি শ্যানন বলেন, আমি জানি না। আমি তখনই বিয়ে করব, যখন আমার মনে হবে সময় হয়েছে। এখনই কোনো তাড়াহুড়ো নেই।