মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস” হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে সড়কে ময়লার ভাগাড়, নাকাল জনজীবন সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক নারী উদ্যোক্তা ফারিয়া’র সিপি ফাইভ স্টার শো রুম এর শুভ উদ্বোধন

বিশ্ব সভায় বাংলাদেশ এখন মর্যাদার আসনে: মন্ত্রী গাজী

  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৪.১৬ এএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্ব সভায় বাংলাদেশ এখন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।’

বৃহস্প‌তিবার (২১ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপ‌জেলা প্রশাস‌নের স‌র্বোচ্চ নী‌তি‌নির্ধারনী ফোরাম উপজেলা আইনশৃঙ্খলা ক‌মি‌টির মা‌সিক সভা ও উপ‌জেলা সমন্বয় ক‌মি‌টির মা‌সিক সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ আসনের এমপি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক এসব কথা বলেন।

তিনি ব‌লেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহানের সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সোহেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আতিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলী, গোলাকান্দাইল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান কামরুল হাসান তু‌হিনসহ নেতৃবৃন্দ।

এর আগে, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা কৃ‌ষি কর্মকর্তার কার্যাল‌য়ে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষক‌দের মা‌ঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ ক‌রেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort