বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়া‌তে চায় যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৪.৪৬ এএম
  • ২৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত দেশ‌টির রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথম সাক্ষাৎ ক‌রেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি এ আশাবাদের কথা জানান।

মা‌র্কিন দূতাবাস জানায়, সাক্ষা‌তে প্রধানমন্ত্রী ও মা‌র্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার ৫০ বছরেরও বেশি সময় ধরে চলমান ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্কের অর্জনগুলো নিয়ে আলোচনার পাশাপাশি কী করে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা যায়- সেসব উপায় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত হাস বলেন, আমাদের মাঝে অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা শরণার্থী সহায়তা ও কোভিড-১৯ সহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের নেতৃত্ব, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে উদারতা এবং বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অসাধারণ অবদানের প্রশংসা করেন।

হাস বলেন, আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি যে, আমি মনে করি আমাদের সবচেয়ে বেশি যৌথ গৌরবের অর্জনগুলোর মধ্যে অন্যতম হলো কোভিড-১৯ সঙ্কট একত্রিতভাবে মোকাবিলা করা।

রাষ্ট্রদূত ব‌লেন, আমি বাংলাদেশের ৭০ শতাংশেরও বেশি জনসংখ্যাকে টিকা দেওয়ার প্রচেষ্টার প্রশংসা করি।

বৈঠকে রাষ্ট্রদূত রোহিঙ্গা শরণার্থী এবং তাদেরকে আশ্রয়দানকারী স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীকে সহায়তা দেওয়া অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রু‌তি ব‌্যক্ত ক‌রেন।

করোনা পরিস্থিতি ও শিডিউল জটিলতাসহ নানা কারণে ঢাকায় আসার প্রায় ছয় মাসের বে‌শি হয়ে গেলেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি পিটার হাস। এটি প্রধানমন্ত্রীর স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের প্রথম সাক্ষাৎ।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হয়ে চলতি বছরের মার্চের শুরুতে ঢাকায় আসেন পিটার হাস। ঢাকায় আসার ১৫ দিনের মাথায় অর্থাৎ গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন নতুন মার্কিন রাষ্ট্রদূত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort