মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস” হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে সড়কে ময়লার ভাগাড়, নাকাল জনজীবন সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক নারী উদ্যোক্তা ফারিয়া’র সিপি ফাইভ স্টার শো রুম এর শুভ উদ্বোধন কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয় বোনের পরে এবার নিজের বিয়ের বিষয়ে মুখ খুললেন কৃতি শ্যানন ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ পটুয়াখালীতে ৫ লঞ্চ থেকে শতাধিক তোশক জব্দ

বন্যা পরিস্থিতির উন্নতি: সশস্ত্র বাহিনীর উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা অব্যাহত

  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১০.০৯ এএম
  • ১২৪ বার পড়া হয়েছে

সশস্ত্র বাহিনী অব্যাহতভাবে বন্যা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করে যাচ্ছে এবং বন্যা দুর্গত এলাকায় সব ধরণের সহযোগিতা ও সেবা প্রদান অব্যাহত রেখেছে। খবর আইএসপিআরের।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বর্তমানে ৩৪টি ক্যাম্প, ২ হাজার ৮৮১ জন সদস্য, ১০০টি বোট ও ১০টি হেলিকপ্টার মোতায়েন রয়েছে।
জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে এবং বন্যা দুর্গত মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা, ঔষধ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।
এর অংশ হিসেবে বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে আজ সর্বমোট ৫ হাজার ১৮১ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘন্টায় সশস্ত্র বাহিনী কর্তৃক সর্বমোট ৫০ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪১, হাজার ৯৫৩ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ১ হাজার ১৫০ জনকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় সশস্ত্র বাহিনী ১৬টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
উল্লেখ্য, এ পর্যন্ত সশস্ত্র বাহিনী কর্তৃক প্রায় ৪২ হাজার ৮১৬ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, বন্যার্তদের মধ্যে প্রায় ২লাখ ৩৬ হাজার ২৩৮ প্যাকেট খাদ্য সামগ্রী ও প্রায় ২০ হাজার ৪১০ জনকে রান্না করা খাবার বিতরণ এবং ২৩ হাজার ৫৭০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির জন্য সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort